বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি দৈনিক সকালের কন্ঠ অগ্রনী সংসদ বন্যা কবলিতদের মাঝে ত্রান নিয়ে প্বাশে ছিলো

আপডেট:

বন্যার ভয়াবহ তাণ্ডব শেষে নামছে পানি। ক্ষতিগ্রস্ত পরিবার ফিরছে ঘরে। অনেকে আশ্রয়স্থল থেকে ফিরে ভিটেমাটি ছাড়া কিছুই পায়নি। সব ভেসে গেছে পানির প্রবল স্রোতে। বিশুদ্ধ পানি, খাবারসহ নানা সংকট এখনও আছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক মানুষ বানভাসির সাহায্য অব্যাহত রেখেছেন। গত ২৮ ও ২৯ আগস্ট সুহৃদরাও ছুটে যান ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে; তাদের হাতে তুলে দেন সমকালের সহায়তা…
‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,/মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও… মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও…’ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইনের মতোই মানুষ মানুষের বিপদে পাশি দাঁড়িয়েছেন। অন্য যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তি ও সাহস নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এক ভয়াবহ বন্যার মুখোমুখি হন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার ৬৮টি উপজেলার মানুষ। পানিবন্দি হয়ে অগণিত মানুষ গৃহহীন হয়ে আশ্রয়ের খোঁজে অপেক্ষায় দিন কাটান। অন্যের সহযোগিতায় অধিকাংশ বানভাসি আশ্রয় খুঁজে পেলেও, বিভিন্ন স্থানে ভয়াল বন্যা কেড়ে নেয় ষাটের মতো মানুষ। ফেনীর ডেভেলপমেন্ট কমিউনিটি, সভাপতি গোলাম মাওলা চৌধুরী, কানাডার ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি সভাপতি এফডিসি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুন্না তার নিজ বাড়িতে ৩০০ জনকে আশ্রয় ও খাওয়ার দিয়েছে। ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠন নগর ইউনিয়ন পঞ্চগ্রমে দৈনিক সকালের কন্ঠে সম্পাদক, এফডিসির কেন্দ্রীয় সদস্য আনোয়ার মোরশেদ বুলেট,দৈনিক সকালের কন্ঠে প্রকাশক সারমিন সুলতানা, শওকত আকবর বিটু, পিন্টু অগ্রনী সংসদে। এফডিসির কেন্দ্রীয় সদস্য বাবুল পাটোয়ারী দৈনিক সকালের কন্ঠের ঢাকা মহানগর প্রতিনিধি, এফডিসির কেন্দ্রীয় প্রচার সম্পাদক দিদার মজুমদার সহ অনেকে ত্রান দিয়ে বন্যা কবলিত ফেনীর মানুষের সাথে ছিলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত