ফুলগাজী ও পরশুরামে বন্যায় পানি বন্দি মানুষের মাঝে খেলাফত মজলিসের শুকনো ও রান্না করা খাবার বিতরণ। ১০ জুলাই বৃহস্পতিবার খেলাফত মজলিসের উদ্যোগে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ৩০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, জেলা শাখার ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন ভুঁইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা সফি উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল ওহহাব, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, ফেনী শহর সভাপতি আবদুর রহমান, ফুলগাজী উপজেলা সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিকেল সাড়ে ৩ টায় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে আগামীর করণীয় বিষয়ে পরামর্শ করেন৷
তথ্যসুত্র: সহযোগী দৈনিক নয়াপয়গাম

