টানা তিনদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরাম থানাধীন বিভিন্ন এলাকায় ৭০০ পরিবারের মাঝে ফেনী জেলা পুলিশের উদ্যোগে শুকনা খাবার চিড়া,মুড়ি,গুড়,খেজুর,বিস্কুট,কেক,পানি,খাওয়ার স্যালাইন,মোমবাতি,দিয়াশলাই সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী ফুলগাজি পরশুরামের বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করেন।উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ সাইদুর রহমান।

