বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক সকালের কন্ঠ
দৈনিক সকালে কণ্ঠের প্রকাশক শারমিন সুলতানা সুলতানা, সম্পাদকঃ আনোয়ার মোরশেদ বুলেট এবং বিশেষ প্রতিনিধি ফরহাদ চৌধুরীর সাথে ফেনী পৌরসভার চলমান কার্যাবলী জলবদ্ধতা আধুনিক ফেনী পৌরসভা গড়ে তুলতে পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এর সাথে কথা হয়। ফেনী পৌর প্রশাসকের কার্যালয়ে তখন ঘড়ির কাঁটায় সময় রাত ৮ টা। পৌরসভার জলাবদ্ধতা নিয়ে বেশ চিন্তিত উদ্বিগ্ন নানা প্রচেষ্টার মাঝেও তিনি সেটি সফলভাবে করতে পারছেন না কারণ খাল গুলো বেদখল হয়েছে, নর্দমা গুলোতে প্লাস্টিক বর্জ্য, স্থাপনা নির্মাণসহ প্রভাবশালীদের নানা চাপের কারনে কাজটি করা অত্যন্ত দুরুহ। যার ফলশ্রুতিতে এত প্রচেষ্টার পরও খাল গুলোকে সচল করার পরেও নিরসন হচ্ছে না। যে খাল গুলো দিয়ে পানি প্রবাহিত হবে সেই গুলো পনি উন্নয়ন বোর্ড আওতাধীন।পৌর সীমানার শেষ হলে অন্যান্য ইউনিয়ন তাদের খাল উদ্ধারের সরকারি উন্নয়ন বরাদ্দ সঠিকভাবে পাওয়া না, ফলশ্রুতিতে এই মুহুর্তে সামান্য বৃষ্টির ফলে ফেনী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।। এ বিষয়ে তিনি কি পরিকল্পনা করছেন এবং ফেনী পৌর সভার উন্নয়ন কল্পে গৃহীত পদক্ষেপ গুলো সম্মন্ধে জানতেই মুলত তার কার্যালয়ে যাওয়া। তার গৃহীত পদক্ষেপ গুলো শুনে ভাবতে লাগলাম এই ধরনের গৃহীত পদক্ষেপ গুলো বাস্তবায়ন করাটা এই কর্মবীর এর পক্ষেই শুধু সম্ভব। যদি প্রতিটি দপ্তর এর কর্মকর্তা তার মতো করে তাঁর পাশে থেকে সহযোগীতা করেন।তাহলে উন্নয়ন ও আধুনিক নগরের সুবিধা জনগন পেতে পারে।
কিন্ত তিনি তাঁর উপর অর্পিত দায়ীত্বের ফলে কর্মের প্রতি শ্রদ্ধায় ক্লান্ত শ্রান্ত দেহেও অফিসে বসে বসে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।তিনি অতিথি পরায়ণ ভদ্রলোক।
গোলাম মোঃবাতেন
বি,সি,এস(প্রশাসন)
উপ পরিচালক(উপসচীব) স্থানীয় সরকার শাখা। জেলা প্রশাসক এর কার্যালয়।ফেনী এবং বর্তমানে ফেনী
পৌর সভার প্রসাশক এর দায়ীত্ব পালন করছেন।
বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক সকালের কন্ঠ।


