বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে।বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের টহল দল ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি শার্ট, চশমা ও জুতা আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় থানা ও কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত