প্রেস রিলিজ
ছাগলনাইয়া থানা, ফেনী।
গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পুলিশ একটি দল ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে ১৮(আঠার) বোতল হুইস্কি/বোটক সহ ০১ জন গ্রেফতার:
আজ তারিখ জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, ফেনী মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় জনাব তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, ফেনী মহোদয় ও জনাব মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ছাগলনাইয়া থানা, ফেনী এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ মজিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৫ খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন চম্পকনগর রাস্তা মাথা জনৈক শামছুল হকের চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নুরুন নবী @ রনি(২৬), পিতা-মোঃ সামছুল আলম, মাতা-মৃত রিজিয়া বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দক্ষিণ সোনাপাহাড় (সামছু উদ্দিন সওদাগর বাড়ী, ০৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- জোরারগঞ্জ, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ এর হেফাজত হইতে ১৮(আঠার) বোতল হুইস্কি/বোটকসহ একটি সিএনজি সাক্ষীদের উপস্থিতিতে প্রাপ্ত হইয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের এর প্রেক্ষিতে মামলা রুজু করা হইয়াছে।

