বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে বন্যায় বিপর্যস্ত জনপদক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে

আপডেট:

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। পাঁচ উপজেলায় ১২৬টি গ্রামীণ সড়কের প্রায় ৩১৯ কিলোমিটারে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় সবচেয়ে বেশি ১২৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। গত ৭ জুলাই থেকে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ৪২টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে আকস্মিক বন্যা হয়। এরপর ২৫ জুলাই থেকে টানা বৃষ্টি হওয়ায় ওই স্থানগুলো দিয়ে পানি প্রবেশ করে এক মাসেই দুই দফা বন্যার কবলে পড়েন স্থানীয়রা। ফেনীর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক বলেন, ‘কোনো কোনো সড়ক ৫-৬ ফুট পানির নিচে ছিল। এই উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় রাস্তার বড় অংশ বিলীন হয়ে গেছে। অনেক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত