বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

আপডেট:

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ও আহত গাজীদের স্মরণে দোয়া মাহফিল এবং মুসাফিরদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) দুপুরে ফেনী শহরের মহিপালে নিহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এর আগে বাদ জোহর ফেনী জহিরিয়া মসজিদে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম।খাবার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—এনসিপির সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল আজিজ, মোহাইমেন তাজিম, আবদুল কাইয়ুম সোহাগ, সানাহ উল্লাহ রাশেদ, জুবায়ের আল মুজাহিদ, মোসলেহ উদ্দিন মাহাদী প্রমুখ।২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীদের হামলা ও গুলি বর্ষণে অন্তত ৭ জন নিহত এবং চার শতাধিক আন্দোলনকারী আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত