স্টাফ রিপোর্ট নুর উল্ল্যা :
এক বছরেরও অধিক সময় সোনাগাজী পৌরসভার নির্বাচিত প্রশাসক নেই। নির্বাচিত প্রশাসক না থাকলেও দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার আশ্চর্য বিষয় জনগন বলাবলি করছে আগে দূর্নীতি হলেও কিছু উন্নয়ন কাজ হয়েছে, এখন ও দূর্নীতি হচ্ছে বলে ভুক্তভোগী একজন বলেছেন কিন্তু উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। দেখার কেউ নেই, উন্নয়ন করারও কেউ নেই। পৌর সভার রাজস্ব আয় অতীতের চেয়ে বেশি, হলে ও পৌর করদাতাদের নাগরিক সুবিদা নেই, তাহলে পৌরবাসী বলছে এখন টাকা কাদের পকটে যায়। কেউ ভাগ নিচ্ছেনা। সোনাগাজী পৌরসভার মূল পটক থেকে শুরু করে কলেজ রোড়ের মাথাসহ সোনাগাজী বাজারের মেইন রোড় বৃষ্টি হলেই পানি ও কাদায় ভরপুর থাকে। এদিকে সোনাগাজী থেকে কাশ্মীর বাজার পর্যন্ত পুরো রাস্তার বেহাল দশা। সোনাগাজী পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ঢালাই রাস্তা, অথচ সব রাস্তার রড উঠে গেছে/দেখা যাচ্ছে। আমার জানামতে ৫নং ওয়ার্ডে কিছু অংশ, ৬নং ওয়ার্ডের প্রায়, ৯নং ওয়ার্ডের অধিকাংশ বৃষ্টি হলেই বন্যার ন্যায় পানিতে বাসতেছে। ৯নং ওয়ার্ডে ড্রেন না থাকায় রাস্তার পাশে টয়লেটের লাইন, পচা ময়লা আবর্জনার গন্ধে এলাকাবাসী চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে।ব্যবসায়ীরা ৪/৫ টনি ট্রাকে করে মালামাল বহন করে নিজ এলাকার রাস্তাঘাট নষ্ট করার কি মানে থাকতে পারে? তীব্র যানজটের কারণে চাকরি জীবিরা দুই মিনিটের রাস্তা পার হতে ১০/২০ মিনিট লাগে। এছাড়া সোনাগাজী বাজারের মেইন রোডের দুই পাশে মাছের দোকান, সবজির দোকান, ফলমূলের দোকান থাকার কারণে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং যানজটও তীব্র আকার ধারণ করছে। পৌরসভার বিভিন্ন যায়গায় ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে দেখা কেউ নেই। ফেনী জেলা প্রশাসক ও ডিডি এলজিডি উপ সচিব এই বিষয় কোন পদক্ষেপ নিবেন কিনা পৌরবাসী জানতে চায়।
সোনাগাজী পৌরসভার উন্নয়ন নেই জরাজীর্ণ রাস্তা হকারদের দৌরাত্ম্য
আপডেট:

