হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরস্ এর সামনে থেকে চুরি হওয়া সিএনজি (CNG) নোয়াখালী থেকে উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চুরির অভিযোগ পাওয়ার পর ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে ফেনী জেলা গোয়েন্দা পুলিশেকে নির্দেশ প্রধান করে সিএনজি উদ্ধারের দ্রুত পদক্ষেপ নিতে বলেন। বিশেষ দিক নির্দেশনায় আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরা – এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৮/২০২৫ইং তারিখ নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন নবগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে মোঃ মমিন উল্লাহ্ (৫৯),পিতা- মৃত আবু বক্কর ছিদ্দিক,সাং-নবগ্রাম ,থানা- কবিরহাট,জেলা-নোয়াখালী’কে চুরি হওয়া সিএনজি সহ গ্রেফতার করেন। সিএজিটি গত ১৫-০৮-২০২৫ খ্রিঃ ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরস্ এর সামনে থেকে চুরি হওয়ার পর সিএনজিটির মালিক মোঃ হারুন (৪২) ফেনী সদর থানায় এজাহার দায়ের করেন।

