স্টাফ রিপোর্ট নুর উল্ল্যা :বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর ডা. মহিউদ্দিন আহমেদ মহোদয়, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. সাইফুল ইসলাম , জেলা তথ্য অফিসার, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, উপপরিচালক পরিবার পরিকল্পনা এর প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তা এর প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা , ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক , স্কুল শিক্ষার্থীবৃন্দ ও তাদের শিক্ষক সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উক্ত সভায় মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে ফর্মুলা দুধ এর ক্রয় বিক্রয় ও প্রচারের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধিমালা এবং লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধান সমূহ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

