বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী জেলা বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রার ও সমাবেশ

আপডেট:

দেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্বের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেশি বীর মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল বলেছেন, ‘এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে।কোন চাঁদাবাজের ঠাই হবেনা ফেনী জেলা বিএনপিতে। তিনি বলেন, ‘জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক। জনপ্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়ার কথাগুলো বলতে পারবে, যা এখন কেউ বলতে পারছে না।’ফেনী জেলা বিএনপির অঙ্গ সংগঠন ফেনী পৌর বিএনপি, থানা বিএনপি, জেলা যুবদল, ফেনী জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল বিভিন্ন ব্যানার, নিয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সভাস্থলে এসে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষীকি সমাবেশে সঞ্চালনা করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার যুগ্ন আহাবায়ক ইয়াকুব নবী, যুগ্ন আহবায়ক কারা নির্যাতিত নেতা গাজী হাবিবুল্লাহ মানিক বলেন নানা চক্রান্ত চলছে তিনি নেতা নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহ্বান জানান। জেলা যুবদলের আহ্বায়ক নাসির খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত