ছাগলনাইয়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ আলম মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন করে অগ্রনী উচ্চ বিদ্যালয়। দীর্ঘ সতের বছর নানা জটিলতা ও অদক্ষ ম্যানেজিং কমিটির কারণে শাহ আলম মজুমদার ও প্রফেসর মোহাম্মদ উল্ল্যা কে স্বরন করা হয়নি। অথচ এই দুই সমাজ সেবক ও আলী আহাম্মদ আল শাহজান মহরুম স্যার মফিজুর রহমান, প্রতিষ্ঠাকালে জমি দাতা, অগ্রনী সংসদ কে অকার্যকর করে অগ্রনী সংসদ ও অগ্রনী উচ্চ বিদ্যালয়ের যে সুনাম ছিলো তা অনেক আংশে বিলোপ হতে চলছিলো। তবে ৫ ই আগষ্ট পটপরিবর্তন ফলে নতুন ম্যানেজিং কমিটি দায়িত্ব পাওয়ার পর তা কিছুটা ফিরে এসেছে বলে স্থানীয় জনগন ও অভিভাবকেরা মনে করে। বর্তমান ম্যানেজিং কমিটির অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ উল্ল্যার সুযোগ্য সন্তান আবুহেনা মিঠু সভাপতি হওয়ার পর থেকে পুরানো দ্বারা সাথে নতুনভাবে বিদ্যালয়টি পরিচালিত হওয়ার কারনে ইঞ্জিনিয়ার শাহ আলম মজুমদারের ২৭ তম মৃত্যুবার্ষিকী ও স্বরন সভার আয়োজন করতে পেরেছে। স্বরন সভায় সভাপতিত্বে করেন অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মিঠু,বক্তব্য রাখেন শওকত আকবর বিটু, মনজুর মোর্শেদ পিন্টু, শারমীন সুলতানা, প্রধান শিক্ষক বাবু নীখিল চন্দ্র, দৈনিক সকালের কন্ঠের সম্পাদক শাহ আলম মজুমদারের মেজ পুত্র আনোয়ার মোরশেদ মজুমদার বুলেট। শাহ আলম মজুমদার জীবন নিয়ে সুন্দর তথ্য উপস্থাপন করে অগ্রনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমি। মিলাদ দোয়া পরিচালনা করেন আমিনিয়া কামেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কেপায়েত উল্ল্যা।

