বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ছাগলনাইয়া থানার মাদক কারবারি গ্রেফতার ও গাঁজা উদ্ধার

আপডেট:

প্রেস বিজ্ঞপ্তি

ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় থানা চোরা চালন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদগাজী বাজার হইতে নিম্নোক্ত আসামীর হেফাজতে থাকা ০৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ০৭/০৯/২০২৫ইং তারিখ রাত ২০.৪০ ঘটিকার সময় উদ্ধার করা হয়।আসামীর নাম, ঠিকানা ও মামলার তথ্যঃমোঃ নুরুল আলম প্রকাশ জানু(৪৫), পিতা- মৃত ইয়াছিন, মাতা: জেবুননেছা-স্থায়ী: গ্রাম- মধ্যম মটুয়া (ফুল জান মুন্সি বাড়ী, ০৮নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী
উক্ত বিষয়ে ছাগলনাইয়া থানার এফআইআর নং-৬, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
অপরাধ সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ছাগলনাইয়া থানা এলাকার সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত