শুক্রবার, মে ৮, ২০২৬

ফেনী পৌরসভার রাস্তা ও অলি গলি পোষ্টারে সয়লাব শহর সৌন্দর্যকে নষ্ট করছে

আপডেট:

প্রথম শ্রেণীর পৌরসভার হওয়ার পর ও কোন উন্নয়ন হয়নি গত ১৬ বছর। উন্নয়নের নামে লুটপাট চলছে। যারা লুটপাটের সাথে জড়িত তারা এখনো বহাল তবিয়তে আছে। প্রায় প্রতিটি মোড়, অলিগলি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে চোখে পড়ে কোচিং সেন্টারের ব্যানার, পোস্টার আর ফেস্টুন। এ যেন নগরীর সৌন্দর্যকে গ্রাস করা এক নীরব দূষণ। অথচ এ কোচিং সেন্টারগুলো বিভিন্ন ডাক্তার, ডায়গনস্টিক সেন্টার নানা প্রতিষ্ঠিনের বিজ্ঞাপনে সয়লাভ রাস্তা ও অলিগলি। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আয় করছে তারা। তবু তাদের বেশির ভাগই ফেনী পৌরসভার নিয়ম-কানুন মানছে না, দিচ্ছে না রাজস্ব। রাজনৈতিক পোষ্টার লাগায় কিন্তু সেইগুলা কোন নিয়ম নীতির তোয়াক্কা করে না। অবস্থায় নগরীর সৌন্দর্য রক্ষা ও রাজস্ব আয় নিশ্চিত করতে হলে ‘শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে সবাইকে নিয়ম-কানুন মানতে হব। এজন্য যত্রতত্র পোস্টার-ব্যানার বন্ধ করতে হবে। এর বিকল্প হিসেবে নিয়ম মেনে ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হবে।ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন পৌরসভার একা কিছু করতে পারবে না। ইতিমধ্যে শহরের প্রধান খাল গুলো পরিষ্কার করা হয়েছে। শহরে সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা করে এগিয়ে যাওয়া চেষ্টা করবো কিন্তু নাগরিকদের সহযোগিতা ছাড়া ছোট এই নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।’তিনি সবাইকে আহ্বান জানান, দ্রুত ট্রেড লাইসেন্স নেওয়ার ও নবায়নের জন্য। একই সঙ্গে পরিবেশবান্ধব বিজ্ঞাপন প্রচারে ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।পৌরসভার হিসাব বলছে, নগরীতে অনেক কোচিং সেন্টার রয়েছে ও । এর মধ্যে নিয়মিত ট্রেড লাইসেন্স নিয়েছে মাত্র কয়েকটি বাকি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনি পথে চলছে। শুধু তাই নয়, শত শত প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই বিজ্ঞাপন প্রচার করছে অনুমোদিত বিজ্ঞাপন প্রচার করছে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত