ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা, উত্তর সহদেবপুর খায়রুল ইছহাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওআ’লীগ নেতা আলমগীর মাস্টারের মেজো ছেলে মাদক সম্রাট হুমায়ন কবির সৈকতকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার, (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব উকিলপাড়ার মায়া নিবাস ভবনের ভাড়া বাসার ২য় তলায় অভিযান চালিয়ে ১৮ বোতল মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। সৈকত একজন পেশাদার মাদক কারবারি। এর আগেও একাধিক বার পুলিশ তাকে মাদকসহ গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে সে আবারো মাদক কারবার শুরু করে। ফেনী ডিবি পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, মাদকসহ আসামীকে ফেনী মডেল থানায় প্রেরণের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তার মাদক কারবারে বাবা মাস্টার আলমগীরের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার
আপডেট:

