বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে জমি সংক্রান্ত বিরোধে হাতাহাতি ও ধস্তাধস্তির মহিলা নিহত

আপডেট:

ফেনী সদর উপজেলার নৈরাজপুর গ্রামে প্রতিবেশীর সাথে সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাবু মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জাহানারা বেগম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত