ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত এবং নিরাপদ রাখতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে অদ্য ০৬ অক্টোবর ২০২৫খ্রিঃ বিকেলে ফেনী মডেল থানার সামনে হতে বড় মসজিদ এবং ট্রাংক রোড জিরো পয়েন্ট হতে ইসলামপুর রাস্তার মাথা পর্যন্ত এলাকায় ফুটপাত এবং ফুটপাতের পার্শ্ব সড়কে বসানো অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সুপার শহরের ফুটপাত ও সড়কে জনসাধারণের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক তদারকিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে গণমাধ্যম কে বলেন বহুবার হকার ও অবৈধ ফুটপাত দখল কারীদের সতর্ক করার পরেও তারা কোন ভাবেই দখল ছাড় ছিলোনা তাদেরকে সকালে উঠিয়ে দিলে বিকেলে আবার বসে পড়ে এতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),জনাব নিশাত তাবাসসুম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফেনীতে অবৈধ হকার উচ্চেদে যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযান
আপডেট:

