বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সোনাগাজী পৌরসভার ফুটপাত দখল মুক্ত করতে উচ্চেদ অভিযান

আপডেট:

গতকাল বৃহস্পতিবার তারিখে উপজেলা প্রশাসন ও সোনাগাজী মডেল থানা কর্তৃক পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে রাখা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫ জনকে ১০০০০/- টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

সোনাগাজী মডেল থানার অফিসার ইন চার্জ মো. সাইফুল ইসলাম এ সময় থানার এই উচ্ছেদটিম নিয়ে সকলকে সতর্ক করেন।

সকল অবৈধ দোকানদাদের এ যৌথ অভিযানে ফুটপাত হতে উঠিয়ে দেয়া হয় এবং সতর্ক করা হয়। সার্বিকভাবে পৌরসভা এ অভিযানে সহায়তা করে। পৌরসভা কর্তৃক বেশ কটি দোকানের সামনের অংশ ভেঙে দেয়া হয়।

বিজ্ঞাপন

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত