রবিবার, মার্চ ১৫, ২০২৬

ফেনী আইনজীবী মার্কেটে চুরির অভিযোগে দু’জন গ্রেফতার।

আপডেট:

রাজিব সরোয়ার :ফেনী শহরের আইনজীবী মার্কেটের চতুর্থ তলায় চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন সুবল (১৯) ও হারুনুর রশীদ (৪০)। সে ভাংগারী দোকানদার। আসামিদয় আইনজীবী মার্কেটের চতুর্থ তলার বিদ্যুৎ এর তার ও এসির পাইপ চুরি করেছে।
গত শুক্রবার রাতে এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইয়া ফেনী রেলক্রসিং এলাকা থেকে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সুবল নামের এক চোরকে আটক করেন। পরে তার সূত্র ধরে ভাংগারী দোকানদার হারুনুর রশীদকে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় আইনজীবী ইউসুফ আলমগীরের সহকারী হুমায়ুন কবির বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় সুবল ও হারুনুর রশীদ কে আসামী করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত