বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ফেনীর গোবিন্দপুরে পরিত্যক্ত দোকানের মালামাল লুট জামাই ফারুক , মামুন ও লিটন জড়িত ভুক্তভোগীর দাবী

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী | ফেনীর গোবিন্দপুরে একটি পরিত্যক্ত দোকানের মূল্যবান নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন— এলাকায় চিহ্নিত ‘জামাই’ ফারুক, মামুন ও লিটন। ভুক্তভোগী দুই নারী, যারা সাবেক আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মেম্বার সেলিম উল্লার বোন, তারা গণমাধ্যমের সামনে এসে এই ঘটনার বিচার দাবি করেছেন।ঘটনার বিবরণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এই লুটপাটের ঘটনা ঘটেছে বলে সাধারণ মানুষ ধারণা করছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা পরিকল্পিতভাবে দোকানের তালা ভেঙে ভেতরে থাকা রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
​অভিযুক্ত ফারুকের অতীত কর্মকাণ্ড অভিযুক্ত ‘জামাই’ ফারুকের বিরুদ্ধে ইতিপূর্বেও অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জানা গেছে, এর আগে সে দৈনিক ইনকিলাব পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছিল। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় সিএনজি অটোরিকশা চুরিসহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
​অভিযুক্তদের বক্তব্য লুটপাটের অভিযোগ অস্বীকার করে ফারুক দাবি করেছে, সে এই ঘটনার সাথে জড়িত নয়। অন্যদিকে অপর অভিযুক্ত মামুন বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে পুলিশ ও প্রশাসন যে ব্যবস্থা নিবে তা আমি মেনে নেব।”
​বিচারের দাবি নিরুপায় হয়ে ভুক্তভোগী দুই নারী স্থানীয় প্রশাসনের পাশাপাশি ফেনীর সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “আমরা অসহায় নারী, আমাদের শেষ সম্বলটুকু লুট করা হয়েছে। আমরা এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
​ফেনী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত