বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

মিলন-পিপুল পরিষদ’ পেল ছাতা প্রতীক

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী
​ফেনী জেলা ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অন্যতম শক্তিশালী প্যানেল হিসেবে পরিচিত মিলন-পিপুল পরিষদকে ‘ছাতা’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।জানা গেছে, মিলন-পিপুল পরিষদ প্যানেলের পক্ষ থেকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘মাছ’ চাওয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে তাদের অনুকূলে ‘ছাতা’ প্রতীক বরাদ্দ করা হয়। কাঙ্ক্ষিত প্রতীক না পেলেও নতুন প্রতীক নিয়ে বেশ উচ্ছ্বসিত প্যানেলের নেতা-কর্মীরা।
​জয়ের ব্যাপারে আশাবাদী মিলন​প্রতীক বরাদ্দের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি পদপ্রার্থী মিলন জানান, প্রতীক যাই হোক না কেন, ব্যবসায়ীদের অধিকার আদায়ে তাদের প্যানেল বদ্ধপরিকর। তিনি বলেন,আমরা মাছ প্রতীক চেয়েছিলাম, তবে কমিশন আমাদের ছাতা প্রতীক দিয়েছে। আমরা এই প্রতীককেই সাদরে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, এই ছাতা প্রতীক নিয়েই আমরা বিপুল ভোটে বিজয়ী হবো এবং ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাবো।”​প্রতীক পাওয়ার পরপরই মিলন-পিপুল পরিষদের সমর্থকরা জেলা শহরে মিছিল ও গণসংযোগে নেমে পড়েন। সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ৯ই মে তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ছাতা প্রতীক বড় ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সমর্থকরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত