নিজস্ব প্রতিবেদক, ফেনী | ৮ই মে, ২০২৬
”ভয়ের মাঝে অভয় বাজাও, সাহসী প্রাণে চিত্ত জাগাও”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে ফেনীতে অনুষ্ঠিত হয়ে গেল প্রগতি লেখক সংঘের এক ব্যতিক্রমী সাহিত্য সভা। গতকাল ০৭ই মে, বৃহস্পতিবার বিকেল চারটায় ফেনী এফডিসি মিলনায়তনে জেলার প্রগতিশীল কবি, সাহিত্যিক ও গবেষকদের উপস্থিতিতে এই মিলনমেলা সম্পন্ন হয়।ফেনী জেলা প্রগতি লেখক সংঘের আহ্বায়ক দাউদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ২১ জন বরেণ্য ও আলোকিত ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রগতি লেখক সংঘ থেকে আগত অতিথি, প্রখ্যাত লেখক ও ভাষা গবেষক ম পানা উল্যাহ্। তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে প্রগতিশীল সাহিত্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।সভায় বিশেষ আলোচনায় অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বিশিষ্ট শিক্ষক ও লেখক হাসান সাঈদ। প্রবীণ ও নবীনদের এই মেলবন্ধনে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নিয়ে সভাকে সমৃদ্ধ করেন ফেনীর পরিচিত মুখ, বর্ষীয়ান কবি মঞ্জুর তাজিম।এছাড়াও প্রগতি লেখক সংঘ ফেনী জেলা শাখার সদস্য ও বিশিষ্টজনদের মধ্যে আলোচনায় অংশ নেন:ফয়েজুর রহমান (লেখক ও আইনজীবী),সাইফুদ্দিন শাহীন,মেজবাহ উদ্দীন চৌধুরী মোর্শেদ,সোমেন,মজুমদার বিদ্যুৎ অনুষ্ঠানে কবিতা পাঠ ও প্রাণবন্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও আবৃত্তিকার তাহমিনা তোফা সীমা, শাহজামান দুলু, জসীম রাসেল, মোহাম্মদ ফারুক, বাদল চক্রবর্তী, নাজিম উদ্দীন মাহমুদ ভূঁইয়া, রাজীব দাস বাবলু, সন্তোষ কুমার নাথ, মোঃ মোশাররফ হোসেন, কাজী সুরমা আক্তার এবং মাহমুদা সুলতানা প্রমুখ।অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল প্রগতি লেখক সংঘের কনিষ্ঠ সদস্য ও উদীয়মান আবৃত্তিকার আহনাফ তাওসীফ দিহানের কবিতা আবৃত্তি। পাশাপাশি তিনি পুরো অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখেন।তত্ত্ব ও সৃজনশীলতার এই দীর্ঘ বৈঠক শেষে উপস্থিত সকলের সৌজন্যে আয়োজিত চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের সাহিত্য চর্চা ফেনীর সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করবে।
ফেনীতে প্রগতি লেখক সংঘের প্রাণবন্ত সাহিত্য সভা অনুষ্ঠিত
আপডেট:

