মঙ্গলবার, মে ১২, ২০২৬

ফেনী পৌরসভার রাজস্ব বৃদ্ধিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট:

ফেনী: পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আজ ১২ মে ২০২৬, মঙ্গলবার সকালে ফেনী পৌরসভার কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘মিউনিসিপ্যাল রেভিনিউ এনহ্যান্সমেন্ট প্ল্যান (MREPs) উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি স্থানীয় সরকার বিভাগের ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)’-এর অধীনে আয়োজিত হয়।ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।মিউনিসিপ্যাল রেভিনিউ এনহ্যান্সমেন্ট প্ল্যান (MREPs) প্রণয়ন ও উন্নয়ন। পৌরসভার কর আদায় প্রক্রিয়ার আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ আয়ের উৎস বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা ত্বরান্বিত করা।
​পৌরসভা: ফেনী পৌরসভা (পাইলট প্রকল্প)।অংশীদারিত্ব ও সহযোগিতাএই কার্যক্রমটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে এবং আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আয়োজন করেছেএস. এফ. আহমেদ অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস জেভি)।কোরঅ্যাক্সিস অ্যাডভাইজরি পার্টনার।সম্পূর্ণ প্রক্রিয়ায় কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে এলজিইডি (LGED) এবং বিশ্ব ব্যাংক (The World Bank)।​সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও আধুনিক পৌরসভা গড়তে হলে নিজস্ব রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ‘মিউনিসিপ্যাল রেভিনিউ এনহ্যান্সমেন্ট প্ল্যান’ একটি যুগোপযোগী পদক্ষেপ।
​সভাপতির বক্তব্যে রোমেন শর্মা বলেন, “জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করে পৌরসভার রাজস্ব আয় বাড়াতে পারলে নাগরিক সুযোগ-সুবিধা আরও উন্নত করা সম্ভব হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত