নিজস্ব প্রতিবেদক, ফেনী:গতকাল ১৮ মে
ফেনীর অনগ্রসর যুবকদের দক্ষ ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপযোগী কর্মক্ষম জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০২৬’-এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং যুবকদের বিভিন্ন শিল্প ও কারিগরি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তৈরি করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ফেনী।মুশফিকুর রহমান পিপুল, পরিচালক, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক, শহর ব্যবসায়ী সমিতি।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনগ্রসর যুবসমাজকে শুধু স্বাক্ষরতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক কর্মদক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। কারিগরি শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে স্থানীয় ও জাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো দক্ষ জনবল পাবে। এই লক্ষ্য বাস্তবায়নে বিসিক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফেনীতে অনগ্রসর যুবকদের কার্যকর স্বাক্ষরতা ও কর্মদক্ষতা’ প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আপডেট:

