ফেনী প্রতিনিধি:ফেনী শহরের তীব্র যানজট এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সামনে অনিয়ন্ত্রিত সিএনজি ও অটোরিকশা পার্কিং নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)। সিএনজি চালকরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, “তাদের এই বেপরোয়া মনোভাবের কারণেই ফেনীতে যানজট কমছে না। এ বিষয়ে জেলা প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।”গতকাল সোমবার ফেনী পৌরসভা মিলনায়তনে ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিএনজিতে যুক্ত হলো ডিজিটাল ‘কিউআর কোড’যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এবার ফেনী জেলার সব সিএনজিচালিত অটোরিকশায় যুক্ত করা হয়েছে ডিজিটাল কিউআর (QR) কোড। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে যাত্রীরা সিএনজিতে ওঠার আগেই গাড়িতে থাকা কিউআর কোড স্ক্যান করে চালক এবং গাড়ির সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন।নিরাপত্তার স্বার্থে এই স্ক্যান করা তথ্যটি পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে রাখার আহ্বান জানানো হয়েছে। এর ফলে কোনো যাত্রীর মোবাইল ফোন হারিয়ে গেলেও বা কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হবে। এই ডিজিটাল উদ্যোগটি ফেনীর সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিএনজি পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে ট্রাফিক বিভাগ ফেনীর আইটি অ্যাডমিন শাহাদাত হোসেন জেলার যানজট নিরসনে একটি নতুন ও আধুনিক পরিকল্পনা উপস্থাপন করেন।অনলাইন অ্যাক্টিভিস্ট ও নাট্য অভিনেতা এফ আই ফিরোজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেনশামসুদ্দিন, উপসচিব ও ডিডিএলজি, সাইদুর রহমান জুয়েল, সভাপতি, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল।নাঈমুল্লাহ চৌধুরী বরাত, সদস্য সচিব, ফেনী জেলা যুবদল।এছাড়াও ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিএনজি মালিক সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

