রবিবার, জুন ১৪, ২০২৬

রোমে ছিনতাইকারী কবলে বাংলাদেশী গ্রেফতার ২ মরক্কান

আপডেট:

রোম, ইতালি: রোমের কেন্দ্রস্থলে (Centro Storico) গভীর রাতে এক ভয়াবহ ছিনতাই ও হামলার শিকার হয়েছেন ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী। তবে ঘটনার পরপরই ইতালির বিশেষ টহল পুলিশ প্রশাসনের ক্ষিপ্র তৎপরতায় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে দুই হামলাকারীকে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মালামাল। গত রাতে আনুমানিক আড়াইটার (২:৩০ AM) দিকে রোমের ‘ভিয়া গায়েতা’ (via Gaeta) নামক এলাকায় এই ঘটনা ঘটে। ৪৭ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসী রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩৫ ও ৪৪ বছর বয়সী দুই মরক্কান নাগরিক তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে। তারা তাঁকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয় এবং তাঁর মূল্যবান স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তেই ওই রাস্তা দিয়ে রোম ম্যাকাও স্টেশনের ক্যারাবিনিয়েরি (Carabinieri) পুলিশের একটি নৈশকালীন বিশেষ তল্লাশি দল যাচ্ছিল। বাংলাদেশির ওপর হামলার দৃশ্য চোখে পড়ামাত্রই পুলিশ গাড়ি থামিয়ে ধাওয়া করে। মুহূর্তের মধ্যে দুই ছিনতাইকারীকে চারদিক থেকে ঘিরে ফেলে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই অপরাধীই ইতালিতে গৃহহীন (Senza fissa dimora) এবং তাদের নামে আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। আক্রান্ত বাংলাদেশির কাছ থেকে ছিনতাই হওয়া স্মার্টফোন ও মানিব্যাগ উদ্ধার করে তাঁকে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া, রক্তাক্ত ও আহত অবস্থায় ওই প্রবাসীকে দ্রুত চিকিৎসার জন্য ইতালির জরুরি অ্যাম্বুলেন্স সেবা (118)-র মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।
সুত্র :রাই নিউজ’ (RaiNews.it)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত