রবিবার, জুলাই ৫, ২০২৬

ফেনীতে ২৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

আপডেট:

​ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরিগঞ্জ এলাকায় পুলিশি অভিযানে ২৬ কেজি গাঁজা এবং একটি পুরাতন প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।আজ রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মুহুরিগঞ্জ বাজার সংলগ্ন গোপালগামী রাস্তায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ও গোপাল তদন্ত কেন্দ্রের যৌথ দল মুহুরিগঞ্জ এলাকায় তাৎক্ষণিক একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি পুরাতন প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক নুরুল আমিন সিদ্দিকীকে (৫০) আটক করে পুলিশ।আটককৃত নুরুল আমিন সিদ্দিকী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মেহেদী নগর গ্রামের বাসিন্দা।পুলিশের বক্তব্য, ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের ধরতে এবং আরও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত