বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

পুলিশের নিয়মিত রুটিন তল্লাশি বিপুল স্বর্ন অলংকার ৭৮ হাজার ইউরো সহ প্রতারক গ্রেফতার

আপডেট:

অনলাইন ডেস্ক: ইটালি জুড়ে মহাসড়কে তল্লাশি চলাকালে পুলিশের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলো না এক প্রতারকের। রোম নর্থের হাইওয়ে পেট্রোল কর্মকর্তারা ফিয়ানো রোমানোর কাছাকাছি এ১ (A1) হাইওয়েতে একটি গাড়ি থামিয়ে রুটিন তল্লাশি চালাতে গিয়ে সন্ধান পান এক বিশাল জালিয়াতির। উন্মোচিত হয় দুজন বয়স্ক নারীর সঞ্চয় ও মূল্যবান সম্পদ লুটের পেছনের রহস্য।
​সাধারণ একটি গাড়ি চেকিং হিসেবে বিষয়টি শুরু হলেও চালকের হাবভাব দেখে কর্মকর্তাদের সন্দেহ জাগে। জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি ইতস্তত করতে থাকেন এবং সঠিক জবাব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার এহেন অস্বাভাবিক ও অত্যন্ত অস্থির আচরণ দেখে পুলিশ গাড়িটিতে গভীরভাবে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়।গাড়ির ভেতর থাকা একটি ব্যাকপ্যাক খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের। সেখান থেকে উদ্ধার করা হয়:
​নগদ অর্থ: ৮৭,৪৯৫ ইউরো (প্রায় ১ কোটি টাকার সমপরিমাণ)।মূল্যবান সামগ্রী: অসংখ্য স্বর্ণের আংটি, কানের দুল, নেকলেসসহ অন্যান্য দামী গয়না।
​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা এই বিপুল পরিমাণ অর্থ ও অলঙ্কারাদি সম্প্রতি দুজন বয়স্ক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয়েছিল।
​পুলিশ তাৎক্ষণিকভাবে চালককে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে, যা শীঘ্রই আইনি প্রক্রিয়া শেষে ভুক্তভোগী ওই দুই বৃদ্ধার কাছে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত