অপরাধ দমনে রোমে ক্যারাবিয়ানি নিয়মিত অভিযানে পরিচালনা করে বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় রয়েছে । ফলশ্রুতিতে রোমের স্যান বাসিলিও (San Basilio) এলাকায় ন্যাস (NAS) কারাবিনিয়েরির বিশেষ অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে দুটি মিনিমার্কেটের মালিককে জরিমানা করা হয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশ এবং পণ্যের সঠিক ট্র্যাকিং বা ট্রেসেবিলিটি না থাকায় ৫১ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ীকে ৪,৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। পণ্যের গায়ে সঠিক লেবেল না থাকা ও অনিয়মের কারণে ৬৬ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে ২,১৬৬ ইউরো জরিমানা গুণতে হচ্ছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হাশিশ ও ক্র্যাকসহ একজনকে গ্রেপ্তার এবং আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে মালামাল চুরির সময় ১৬ থেকে ২৬ বছর বয়সী ৫ জন তরুণকে হাতেনাতে ধরে পুলিশের কাছে রিপোর্ট (Denunciati) করা হয়েছে। অভিযানে মোট ১১৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং একজন মলদোভান নাগরিকের কাছ থেকে অবৈধ ছুরি উদ্ধার করা হয়েছে।
সুত্র : রোম নিউজ, ফটো হ্যালো ইতালি

