মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ফেনীর সোনাগাজী উপজেলায় মাদক বিরোধী অভিযানের ২ জন গ্রেফতার

আপডেট:

ফেনীর সোনাগাজী উপজেলার মধ্য সুজাপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতরাতে মাদক ব্যবসায়ী জুয়েলের বাড়ির সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো-পূর্ব সুজাপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে কামরুল ইসলাম একরাম (৪০) এবং মধ্য সুজাপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে বেলায়েত হোসেন জিয়া (৪৫)। তবে তাদের সহযোগী আবুল হোসেন জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, তারা উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে তারা জুয়েলের কাছ থেকে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরা বিক্রি করতো।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত