রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা হতে ১৮ (আঠারো) জন আসামী গ্রেফতার।

আপডেট:

প্রেস রিলিজ………..

ফেনী জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ফেনী জেলা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানের ডাকাতি, ছিনতাই, গরু চোরসহ বিভিন্ন মামলার মোট ১৮ (আঠারো) জন আসামীকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য ০৪(চার) মামলার আসামী শাহাদাত হোসনে রিমন (৩৫) এবং মাদক সিন্ডিকেট এর সদস্য সহ ০৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। দাগনভূঞা থানার পুলিশ বিশেষ অভিযানে ০১ জন ছিনতাইকারী ০৩ জন আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করে। সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী মডেল থানার ডাকাতি মামলায় আসামী নূর উদ্দিন শামীম (২৪) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি ১টি চুরি মামলা বিচারাধীন রয়েছে । এছাড়া ছাগলনাইয়া থানা পুলিশ মাদক সহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত ৩ জন আসামী গ্রেফতার করে।
বিশেষ অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত