রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ফেনী সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান প্রাইভেট কার সহ শাড়ী জব্দ

আপডেট:

সীমান্তে চোরাচালান করতে গিয়ে ভারতীয় বিএসএফে গুলিতে প্রান হারলেও দুই দিন হয়নি একটা তাজা প্রান ঝরেছে তারপরও আবারও চোরাকারবারিরা সক্রিয় -আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে বক্সমাহমুদ ইউনিয়ন এর মোহাম্মদপুর মনির সাহেবের বাড়ির সামনে খেজুরিয়া ক্যাম্পের বিজিবি একটি প্রাইভেট কার ধাওয়া করে ভারতীয় শাড়ি কাপড় সহ আটক করতে সক্ষম হয়। গাড়ি এবং মাল নেয়া খাজুরিয়া বিজিপি ক্যাম্পে নেওয়া হয়েছে। গাড়ির মালিক প্রাইমারি স্কুলের সামনে বাড়ি বাহার মিয়া। জনগন গাড়ি দেখে চিনতে পেরে প্রতিবেদকে বলেছে গাড়ি করে বাহার মিঞার ছেলে এয়াছিন এবং গাড়ির চালক চোরাচালান কৃত মাল নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হলে ।বিজিবির ব্যারিকেডে তল্লাশি করতে চাইলে তারা কৌশলে পালিয়ে যায়। স্থানীয় জনগণ বলছে দীর্ঘদিন এয়াছিন এবং লিটন প্রতিনিয়ত সীমান্ত চোরাকারবারির সাথে জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত