নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১৮ এপ্রিল, ২০২৬
ফেনী লায়ন্স ফ্যামিলির অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরি, লায়ন্স ক্লাব অব ফেনী সিটি এবং লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল-এর ২০২৫-২৬ লায়ন বর্ষের নতুন কমিটির যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের ‘এ্যাম্বিয়েন্স’ হলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।অভিষেক অনুষ্ঠানটি আলোচনা সভা, জেলা গভর্নর সংবর্ধনা, সুভ্যেনির উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রসহ নানা বৈচিত্র্যময় ইভেন্টে সাজানো ছিল। একইসাথে মানবিক সেবার অংশ হিসেবে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর গভর্নর লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ। তাকে ফেনী জেলাবাসীর পক্ষ থেকে বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।বিশেষ অতিথি: সাবেক গভর্নর লায়ন শফিউল আলম শামীম এবং ভাইস জেলা গভর্নর লায়ন তারিফুল ইসলাম রাসেল, বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ হোসেন খান, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন নুর নবী কামাল, রিজিয়ন চেয়ারপার্সন (ভিশন) লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং কনভেনশন চেয়ারম্যান লায়ন মহি উদ্দিন মাহী।দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সৈয়দ আশরাফুল হক আরমান, লায়ন ড. আলমগীর কবির ও লায়ন লোকমান হোসেন সুমন।লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারি লায়ন কামরুল হাসান লিটন অনুষ্ঠানে সচিব প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও অভিষেক উপলক্ষে একটি আকর্ষণীয় রঙিন স্মরণিকা (সুভ্যেনির)-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া (ফাউন্ডার প্রেসিডেন্ট, ফেনী লায়ন্স ক্লাব)সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ফেনী লায়ন্স ক্লাব)লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ (প্রেসিডেন্ট, ফেনী সিটি লায়ন্স ক্লাব)আরিফুর রহমান (সাধারণ সম্পাদক, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব)
সাদমান ফুয়াদ ফারাবী (লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট)অনুষ্ঠানে লায়ন্স ক্লাবগুলোর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লায়ন সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ফেনী লায়ন্স ফ্যামিলির তিন ক্লাবের যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
আপডেট:

