নিজস্ব প্রতিবেদক, ফেনী | ০৩ মে ২০২৬
সারা দেশের ন্যায় ফেনীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় বক্তারা মন্তব্য করেছেন যে, গণমাধ্যমের স্বাধীনতা এখনও বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।আজরোববার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি), ফেনী জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন”এক সময় সাংবাদিকদের মানুষ অনেক সম্মান ও গুরুত্ব দিতো। কিন্তু সাংবাদিকদের অভ্যন্তরীণ বিভাজন এবং মিডিয়া হাউসগুলো এক শ্রেণির ভূমিদস্যু ও লুটেরার দখলে থাকায় সেই সম্মান দিন দিন ম্লান হচ্ছে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকরা তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পারছেন। এই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখতে হবে।”তিনি সাংবাদিকদের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই মিডিয়া হাউস তৈরির পরামর্শ দেন।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের প্রধান আলোচক কাজী তানভীর আলাদিন বলেন”দেশে সাংবাদিক হওয়ার যেমন সুযোগ আছে, তেমনি ‘সাংঘাতিক’ হওয়ারও সুযোগ রয়েছে। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কোনটি হবেন। তবে মাথায় আর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিকতা করা দুঃসাধ্য।”অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম। ওয়াইজেএফবি ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমীন (জেলা তথ্য কর্মকর্তা, ফেনী)মোহাম্মদ শাহাদাত হোসেন (সভাপতি, ফেনী রিপোর্টার্স ইউনিটি)বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (সাবেক সভাপতি, ফেনী প্রেসক্লাব)এ কে এম আবদুর রহিম ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (সাবেক সভাপতিবৃন্দ)আ ন ম আবদুর রহিম (প্রচার ও মিডিয়া সম্পাদক, জেলা জামায়াতে ইসলামী)
শাহ ওয়ালী উল্যাহ মানিক (জেলা সদস্য সচিব, মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, এম এইচ আজাদ মালদার, এন এন জীবন, এস এম মাসুম বিল্লাহসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সকলে একযোগে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।
ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের ‘গণমাধ্যমের স্বাধীনতা এখনও হুমকির মুখে’
আপডেট:

