রবিবার, মে ১০, ২০২৬

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার সম্পাদক পিপুল জয়ী

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী | মে ৯, ২০২৬
​উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ফেনী শহর ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে জিয়া উদ্দিন (মিষ্টান্ন) সভাপতি এবং মুশফিকুর রহমান পিপুল সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।সভাপতি: জিয়া উদ্দিন (মিষ্টার) সাধারণ সম্পাদক: মুশফিকুর রহমান পিপুল
​শনিবার সকাল থেকেই ফেনীর ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত