নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১২ মে, ২০২৬
ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সকাল ৯:০০ টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সুস্থ দেহ ও মন গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন।ফেনীর জেলা প্রশাসক মিজ মনিরা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মিজ ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
মিজ সুলতানা নাসরিন কান্তা, উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর।উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা তাদের নৈপুণ্য প্রদর্শন করে।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী কয়েকদিন ব্যাপী চলবে, যেখানে জেলার সেরা প্রাথমিক বিদ্যালয়গুলো শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
ফেনীতে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী
আপডেট:

